Commons:WLEBD2018

Shortcut: COM:WLEBD2018

উইকি লাভস আর্থ ২০১৮
বাংলাদেশে­
­স্বাগতম
বিস্তারিত
বিস্তারিত

উইকি লাভস আর্থ (ডব্লিউএলই) একটি আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা যা প্রতি বছর মে মাসে বিশ্বব্যাপী উইকিমিডিয়ার চ্যাপ্টার, দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ নিজ নিজ দেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলসমূহের ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করে থাকে যেখান থেকে পরবর্তীতে সেগুলো বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার নিবন্ধসমূহে ব্যবহার করা হয়।

এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হল, প্রতিটি দেশের সংরক্ষিত অঞ্চলসমূহের একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি ও স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্যকে উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত করা এবং ছবিগুলো মুক্ত লাইসেন্সে উন্মুক্ত করা যাতে সবাই ছবিগুলো ব্যবহার করতে পারে আলোকচিত্রীকে কৃতিত্ব প্রদান করার মাধ্যমে। এ বছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মত অংশ নিচ্ছে। বাংলাদেশে এই প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করছে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকগণ

সময়কাল
  • শুরু: মে ১, ২০১৮
  • শেষ: মে ৩১, ২০১৮
  • স্থানীয় বিজয়ী নির্ধারণ: জুলাই ২০১৮
  • আন্তর্জাতিক বিজয়ী নির্ধারণ: সেপ্টেম্বর ১৫, ২০১৮

এই প্রতিযোগিতায় আপনাকে একজন অংশগ্রহণকারী (চিত্রগ্রাহক), সাংগঠনিক স্বেচ্ছাসেবক, বা উভয় হিসাবে জড়িত হতে স্বাগত জানানো হচ্ছে। অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি শেয়ার করে আমাদের সাহায্য করুন। হ্যাশট্যাগ: #wleBangladesh

শেয়ার করুন:alt=
ফেসবুকে শেয়ার করুন alt=
টুইটারে শেয়ার করুন alt=
গুগল+ এ শেয়ার করুন

আরো দেখুন
কীভাবে অংশগ্রহণ করবেন
কীভাবে অংশগ্রহণ করবেন

নিচের তালিকা থেকে বাংলাদেশের সংরক্ষিত যে কোন স্থানের ছবি প্রস্তুত করুন।
উইকিমিডিয়া কমন্সে প্রবেশ করুন বা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন
আপনার ছবির জন্য একটি সঠিক নাম ঠিক করুন।
যত খুশি তত ছবি আপলোড করতে নিচে থাকা স্থানের তালিকাতে ক্লিক করুন। প্রত্যেকটি স্থানের পাশে আপলোড করার বোতামটি পাবেন।
আমাদের হ্যাশট্যাগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আপলোডের সাফল্যের কথা শেয়ার করুন: #wleBangladesh
আর ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন! শুভ কামনা! (বিস্তারিত নিয়ম, পুরস্কার ও প্রাজিপ্র)
এছাড়াও আপনি ধারণা নেওয়ার জন্য আগের বছরের বিজয়ী ছবিগুলো দেখতে পারেন।

শর্তাবলী

সমস্ত ভুক্তি অবশ্যই আপনার নিজস্ব কাজ হতে হবে। তবে জলছাপ যুক্ত চিত্র গ্রহণযোগ্য নয়।
যোগ্য হতে, সমস্ত ছবি মে ২০১৮-এর মধ্যে আপলোড করা আবশ্যক।
সব ছবি অবশ্যই সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সে থাকবে।
অংশগ্রহণকারীর অবশ্যই একটি সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে প্রয়োজনে আয়োজকরা যোগাযোগ করতে পারেন। (বিস্তারিত নিয়ম, পুরস্কার ও প্রাজিপ্র)

আলোকচিত্র প্রতিযোগিতার জন্য নীচের তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত ভুক্তি এই প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচিত। অন্য কোন স্থান, তালিকায় অন্তর্ভুক্ত না থাকলে, তা প্রতিযোগিতার জন্য যোগ্য হবে না।

আপলোড করতে প্রস্তুত? নিচের তালিকাতে ক্লিক করুন।

আপনার ছবি কোথায় তোলা?
বাংলাদেশের জাতীয় উদ্যান বাংলাদেশের বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের অন্যান্য সংরক্ষিত অঞ্চল


Category:Wiki Loves Earth 2018 in Bangladesh